• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে পাহাড়িদের বাড়িঘর ও দোকানে সেটলারদের হামলা-অগ্নিসংযোগ ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2014   Tuesday

রাঙামাটির নানিয়ারচরের বগাছড়িতে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও বৌদ্ধ ভিক্ষুকে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মঙ্গলবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভ াগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার নানিয়ারচরের হামলায় সেটলার বাঙালিরা পাহাড়িদের তিনটি গ্রামের ৫০টি বাড়ি ও ৭টি দোকান পুড়িয়ে দেয়। পুড়ে দেওয়া বাড়িগুলোর মধ্যে সুরিদাশ পাড়ায় ৩৭টি, বগাছড়ি পাড়ায় ৭টি ও নবীন তালুকদার পাড়ায় ৬টি। এছাড়া সেটলাররা স্থানীয় করুণা বৌদ্ধ বিহারে ঢুকে ভদন্ত ওগাসা ভিক্ষুকে মারধর ও বিহার থেকে পিতলের তৈরি ৪টি বুদ্ধমূর্তি লুট করে নিয়ে নিয়ে যায়। বিবৃতিতে দাবি করা হয়,বগাছড়ি এলাকার সেটলার মো: আফসার আলী গত বছর (২০১৩) সুরিদাশ পাড়ার বাসিন্দা প্রফুল্ল চাকমা পিতা পদ্ম রঞ্জন চাকমার ২ একরের অধিক জায়গা বেদখল করার পর এ বছর সেখানে আনারস রোপন করেন। এতে বাধা দিয়েও কোন কাজ হয়নি। সোমবার রাতে তার আনারস বাগানটি পাহাড়িরা কেটে দিয়েছে এমন অভিযোগ করে আজ মঙ্গলবার সকালে সেটলাররা বগাছড়িতে জড়ো হয়ে প্রথমে রাঙামাট-খাগড়াছড়ি সড়কে অবস্থিত পাহাড়িদের ৭টি দোকান পুড়িয়ে দেয়। এরপর তারা পার্শ্ববর্তী সুরিদাশ পাড়া, নবীন তালুকদার পাড়া ও বগাছড়ি পাড়ায় ঢুকে ঘরবাড়িতেও আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট চালায়। এতে ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে অবস্থান করলেও তারা সেটলারদের বাধা না দিয়ে বরং হামলায় তাদের সহযোগিতা দেয় বলে অভিযোগ করা হয়েছে। বিজয় দিবসে সেটলারদের এ হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সেটলারদের উগ্রবাদী অংশটি একদিকে পাহাড়িদের ভূমি জোরপূর্বক দখল করছে, অন্যদিকে তাতে বাধা দেয়া হলে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীর ইন্ধন ও সহযোগিতা ছাড়া এটা করা সেটলারদের পক্ষে সম্ভব নয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ভূমি অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ ধরনের ঘটনা বন্ধ হবে না উল্লেখ করে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও বৌদ্ধ ভিক্ষুকে মারধরের ঘটনার ঘটনার সাথে জড়িত সেটলারদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি, ক্ষতিগ্রস্ত পাহাড়িদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন, ভূমি বেদখল বন্ধ করা ও লুণ্ঠিত বুদ্ধমূর্তি উদ্ধারের দাবি জানানো হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ