• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

বরকলে ঝড়ো বাতাসে ঘরবাড়ি ও ফলজ বাগানের ব্যাপক ক্ষতি

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2017   Sunday

 রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ৫নং বড়হরিণা ইউনিয়নের কয়েকটি গ্রামে গেল দু’দিনের ঝড়ো বাতাসে ঘরবাড়ি ও ফলজ বাগানের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। 

 

জানা যায়,গেল শনিবার ও রোববার বরকল উপজেলার সীমান্তবর্তী ৫নং বড়হরিণা ইউনিয়নের কয়েকটি গ্রামে ঝড়ো বাতাসে ঘরবাড়ি ও ফলজ বাগানের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এতে তাগলক ছড়া গ্রামের বিপিন চন্দ্র চাকমা নিবারন চাকমা জনার ধন চাকমা কুকিছড়া গ্রামের অজিত কুমার চাকমা সুভাষ কান্তি চাকমা চির শান্তি চাকমা উল্লেইয়ে চাকমা বড়হরিণা মুখ গ্রামের চিত্র চাকমা কান্তি দেওয়ান ডুলুছড়ি গ্রামের শুশাংক মুনি চাকমাসহ ইউনিয়নের আরো অনেক মানুষের বসত ঘর সহ কলা আম লিচু ও অন্যান্য ফলজ বাগান ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

এছাড়া অনেকের ঘরের ছালা সহ সম্পূর্ণ ঘর ভেঙ্গেঁ গেছে। আবার অনেকেই ফলজ বাগান সহ অন্যান্য বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন বলে ইউনিয়নের মেম্বার সুগতি চাকমা ও সংরক্ষিত মহিলা মেম্বার জানকি চাকমা জানিয়েছেন।

 

  তাগলকছড়া গ্রামের বিপিন চন্দ্র চাকমা ও কুকিছড়া গ্রামের অজিত কুমার চাকমা জানান,গেল শনিবার হঠাৎ ঝড়ো বাতাসে  তাদের ঘরের ছালা সহ সম্পূর্ন ঘর লন্ডভন্ড করে দেয়। বর্তমানে বাড়িঘর ছাড়া অত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর দিন কাটাতে হচ্ছে। কলা বাগান ও আম বাগান সহ অন্যান্য বাগানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে তারা জানান।

 

 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা জানান,ওর্য়াড মেম্বারদের মাধ্যমে ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্থদের সর্ম্পকে তিনি জেনেছেন। ক্ষতিগ্রস্থ পরিবাবের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ওর্য়াডের মেম্বারদের দায়িত্ব দিয়েছেন। ক্ষতিগ্রস্থদের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া পারভিন জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ