• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাঘাইছড়ি পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মধ্যে এক জরুরি আইন-শৃঙ্খলা সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2017   Tuesday

মঙ্গলবার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মধ্যে এক জরুরি আইন-শৃঙ্খলা সভার আয়োজন করা হয়েছে। 


উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, ১১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আশরাফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, বিএনপির মেয়র প্রার্থী মো. ওমর আলী, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.আজিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী আমেনা খাতুন, কাউন্সিলর প্রার্থী মো. হাফেজ আহমেদ, মো. হোসেন, মো. নাজের ও ইউসুফ নূবী প্রমূখ।


সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ১৮ ফেব্রুয়ারী বাঘাইছড়ি পৌর নির্বাচনে প্রার্থীদের নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। 


বিএনপি মেয়র প্রার্থী মো. ওমর আলী বলেন, এখনো পর্যন্ত প্রচারণায় কোনো প্রকার বাধা বা হুমকি পাওয়া যায়নি। তবে নির্বাচনে দিন পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা প্রয়োজন। 


স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান বলেন, জাতীয় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা জাল ভোট, ভোটারদের প্রভাবিত ও ব্যালট পেপার ফাঁস করা আভাস পাওয়া যাচ্ছে। সেজন্য প্রশাসনের কাছে সর্তক হওয়া প্রয়োজন। ভোট গ্রহণের সময় অধিক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়নের দাবি জানান। 


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, আমাদের দলের পক্ষ থেকে কোনো প্রার্থীকে হুমকি বা বাধা প্রদান করা হয়নি। আমরা চাই বর্তমান সরকারে অঙ্গিকার নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া জন্য। জাল ভোট, ভোটারদের প্রভাবিত ও ব্যালট পেপার ফাঁস করা বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। 


জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, আমরা আশা রাখতে পারি বাঘাইছড়িপৌর নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এখনো পর্যন্ত কোনো প্রকার অভিযোগ ও আচারণবিধি লংঘনের অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রচারনা চলছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, প্রশাসন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তা প্রস্তুতি নিয়েছে। প্রার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনাদের চিন্তার কোনো চিন্তা কারণ নেই। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী চাহিদা দেওয়া হয়েছে।

 

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হলে ভোটারদের সংখ্যা চেয়ে বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। বুধবার থেকে পৌর শহরে মোটরসাইকেল চলাচলের নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। 


উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারী বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের জাফর আলী খান, বিএনপির মো.ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান প্রতিদ্বন্ধিতা করছেন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১০ হাজার ১৭৭ জন(পুরুষ ৫ হাজার ৪০৭ জন ও মহিলা ৪ হাজার ৭৭০)। এর মধ্যে পাহাড়ী ভোটার রয়েছেন ১হাজার ৬৩২ জন। নির্বাচনী ৯ কেন্দ্রের ৩৩ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ