• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

জুরাছড়িতে এই প্রথম কোন ইউএনও’র দুর্গম এলাকার পরিদর্শন
জুরাছড়ি ইউএনও’র দুর্গম এলাকা পরিদর্শন, উন্নয়নের আশার বুক বাঁধছে এলাকাবাসীর

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2017   Monday

জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী  বলেছেন, দুর্গম পাহাড়ী এলাকা গুলো কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও ব্যবস্থায় এখনো পিছিয়ে রয়েছে। এসব দুর্গম পাহাড়ী এলাকার উন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে।   শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন সেবা প্রদানকারী সংশ্লিষ্ট্য সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থাদের যথাযথভাবে সেবা প্রদানে এগিয়ে আসতে হবে।

 

তিনি জনগনের দোরগরায় সরকারি সেবা নিশ্চিত করার লক্ষে ভবিষ্যতে প্রকল্প গুলো যথাযথ ভাবে বাস্তবানের আহ্বান জানিয়ে বলেন,  প্রকল্পের অনিয়ম প্রমানিত হলে তাৎক্ষনিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  বলে ইঙ্গিত করেন।

 

গেল ৯ ফেব্রুয়ারী  থেকে ১১ ফেব্রুয়ারী জুরাছড়ি উপজেলার সীমান্তবর্ত্তী দুমদুম্যা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে  তিনি এসব কথা  বলেন।

 

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এই প্রথম জুরাছড়ি উপজেলার কোন ইউএনও`র দুর্গম এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন।

 

জানা যায়, মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী  জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে  যোগদান করার পর গেল ৯ ফেব্রুয়ারী  থেকে ১১ ফেব্রুয়ারী জুরাছড়ি উপজেলার সীমান্তবর্ত্তী দুমদুম্যা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপজেলার উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা,  স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী প্রচারক চাকমা, প্রানী সম্পদ বিভাগের প্রতিনিধি প্রতিবিন্দু চাকমা,একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সত্য প্রিয় চাকমা, উপজেলা নির্বাচন কমিশনের প্রতিনিধি মঙ্গল কুমার চাকমা, পার্বত্য উন্নয়ন বোর্ডের সমন্বনিত সমাজ উন্নয়ন প্রকল্পের পিও পূর্ন মঙ্গল চাকমা, গ্রীন হিল স্প্রীড প্রকল্পের প্রতিনিধি অরবিন্দু চাকমা, ব্র্যাক উপজেলা ব্যবস্থাপক বিরো চাকমাসহ স্থানীয় সাংবাদিক ও হেডম্যান, কার্ব্বারী, সংরক্ষিত-সাধারণ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে সমাজ সেবা অধিদপ্তরের রোগী কল্যান সমিতি উদ্যোগে রোগীদের মাঝে অনুদান, সুবর্ণ নাগরিক-দের পরিচয়পত্র, দু:স্থ্ ও বৃদ্ধদের মাঝে কম্বল, ব্র্যাক কর্তৃক কিটনাশক যুক্ত মশারী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  এছাড়া পার্বত্য উন্নয়ন বোর্ডের সমন্বনিত সমাজ উন্নয়ন প্রকল্পের পাড়া কেন্দ্র, বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন।

 

দুমদুম্যা মৌজার প্রবীন হেডম্যান সমুর পাংখোয় বলেন, ৩২ বছর পূর্বে উপজেলা গঠিত হলেও কোন উপজেলা নির্বাহী  কর্মকর্তা দুমুদম্যা ইউনিয়নে এ অংশে আগমন করেননি। এই প্রথম দূর্গম পাহাড়ী পথে দুদিন হাটার পর প্রথমবারের মতো ইউএনও আসাতে তিনি ধন্যবান জ্ঞাপন করেন। 

 

তিনি আরো বলেন, উচু নিচু পাহাড় বেয়ে দুমদুম্যা ইউনিয়নে ইউএনও’র  আগামনে নতুনভাবে উন্নয়নের আশার বুক বাঁধছে এলাকাবাসীর। এবার বুঝি এলাকায় উন্নয়নের সূর্য উদয় হবে।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ