• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে এসএ টিভি’র বর্ষপূতি পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2017   Thursday

বেসরকারী টেলিভিশন এসএ টিভি’র ৪র্থ বর্ষপূতি উপলক্ষে বৃস্পতিবার র‌্যালীসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বনরুপাস্থ রেইনবো রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে কেক কেটে বর্ষ পূর্তির উদ্ধোধন করেন। আলোচনা সভায় এসএ টিভি’র রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি বেতারের বার্তা প্রধান জাকির হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম নাজিম উদ্দিন, মুজাদ্দেদ-ই আল ফেসানী একাডেমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, স্বল্প সময়ে এসএ টিভি মানুষের মনে স্থান করে নিয়েছে। এসএ টিভি সংবাদ ও অনুষ্ঠানে বিশেষ করে সঙ্গিতানুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য বিশ্ব দরবাওে তুলে ধরছে। সারাদেশের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে এসএ টিভির সংবাদ পরিবেশনের প্রশংসা কওে চিনু বলেন, এসএ টিভির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও উন্নয়নের খবর তুলে ধরার পাশপাশি এ অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রেও বিরুদ্ধে সোচ্চার হবে বলে পার্বত্য চট্টগ্রামের মানুষ এসএ টিভির কাছে প্রত্যাশা করে।

 

তিনি পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরতে বেসরকারী টেলিভিশন এসএ টিভি’র প্রতি আহবান জানান।

 

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকতার উন্নয়নের মাধ্যমে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। সাংবাদিকরা পাওে সমাজ পরিবর্তন করতে। দেশের উন্নয়নে সাংবাদিকদেও ভূমিকা অপরিসীম। তিনি এসএ টিভির নিরপেক্ষ সংবাদের প্রশংসা কওে তিনি পার্বত্য চট্টগ্রামকে আরো গুরুত্ব দিয়ে সংবাদ প্রচারের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ