• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

কাউখালীতে প্রথম বারের মতো পিঠা উৎসব

জিয়াউর রহমান জুয়েল, কাউখালী : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2016   Monday

কাউখালীতে প্রথম বারের মতো পালন করা হলো নবান্নের পিঠা উৎসব। সোমবার সকালে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী ।

 

পিঠা উৎসবের আয়োজক ছিল উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ উৎসবে এগারোটি স্টল অংশ গ্রহণ করে। এগুলো হলো- উপজেলা প্রশাসন, বেতুনিয়া ইউনিয়ন পরিষদ, ঘাগড়া ইউনিয়ন পরিষদ, কলমপতি ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি ইউনিয়ন পরিষদপি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, কাউখালী কলেজ, মো: আলাউদ্দিন, সূর্যের হাঁসি ক্লিনিক, বিআরডিবি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহা, ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মিয়া প্রমূখ।

 

দুপুরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী। এসময় বক্তারা বলেন- গ্রাম বাংলার হাজার বছরের সংস্কৃতি পিঠা উৎসব আমাদের মধ্যে নব-প্রেরণার সৃষ্টি করে। অগ্রহায়ণ মাস এলেই বাংলার ঘরে ঘরে আনন্দের বন্যা দেখা দেয়। আজ গ্রাম-বাংলার মাঠে মাঠে পাকা ধান কৃষক সমাজসহ সকলকে জানান দিচ্ছে সোনালী বার্তা। নবান্নের উৎসব আমাদের মধ্যে যে আনন্দের সৃষ্টি করে তা যেন জাগ্রত থাকে যুগ থেকে যুগান্তরে। আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় ও আনন্দঘন মুহূর্ত। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

 

গ্রাম-বাংলার পিঠা বেশি সংখ্যক উপস্থানের জন্য কলমপতি ইউনিয়ন পরিষদকে প্রথম, প্রাথমিক শিক্ষাক অফিসকে দ্বিতীয় ও মো: আলাউদ্দিনকে তৃতীয় স্থান ঘোষানা করেন উদযাপন কমিটি । এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অংগ্রহণকারী সকলের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। স্টল গুলোতে সাধারণ দর্শনার্থীদের জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাগুলো ভোজের আয়োজনও করা হয়েছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ