• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীদের মানববন্ধনে
স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রনের তথ্য না হওয়া পর্ষন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা বর্জন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016   Sunday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহন সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য না পাওয়া পর্ষন্ত ক্লাশ ও পরীক্ষা বর্জন,  সোমবার থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্ষন্ত ভেদীভেদীস্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের ঘোষনা দিয়েছে শিক্ষার্থীরা।

 

এই দাবী অতিদ্রুত বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে অমরণ অনশন কর্মসূচি পালনসহ কঠোর আন্দোলনের যাওয়ার হুমকিও দেয়া হয়েছে।

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রোববার  রাঙামাটিতে মানববন্ধন চলাকালে  সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষনা দেয়।

 

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত পোষ্টার ও ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও ইঞ্জিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাসুজ্জামান বাপ্পী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল করিম, সাজিদ হাসান, অপু সেন, জহিরুল ইসলাম, ইসরাত সুলতানা নাহিদ, শিয়াম মাহমুদ, সৈকত জামান, ইমাম হোসেন ইমন, আব্দুল গাফফার, ইমরুল মাসুদ বুলবুল,মঞ্জুরুল আলম, মহি উদ্দীন, সাইফুজ্জামান। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিতে বলা হয়, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানে দুইটি বিভাগে দুইশত জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় অস্থায়ী ক্যাম্পাসে মাত্র দুইটি শ্রেণীকক্ষে দুইটি বিভাগের দুইটি করে ব্যাচ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েও শ্রেণীকার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন এলাকায় শিক্ষক-শিক্ষার্থীরা দূর্বৃত্তদের হামলা ও লাঞ্চনার শিকার হচ্ছে। রাস্তাঘাটে মেয়েদের ইভটিজিং এর শিকার হওয়া নিত্য-নৈমত্তিক ঘটনা।

 

আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও বেশিরভাগ শিক্ষার্থীরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকদের বসার জন্য কোন অফিস কক্ষও নেই। কম্পিউটারসায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থাকা সত্ত্বেও নেই কোন কম্পিউটার ল্যাব। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও বর্তমান ডিজিটাল বাংলাদেশে বঞ্চিত হচ্ছি প্রযুক্তির ছোঁয়া থেকে। যেটা খুবই হাস্যকর ও হতাশাজনক।

 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও নিজস্ব শ্রেনী কক্ষ না থাকায় ভাড়া করা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সময় ভাগাভাগি করে ক্লাশ করতে হচ্ছে। অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নিরপত্তাহীনতা, লাঞ্চনা ও মেয়ে শিক্ষার্থীরা ইভটিজিং-এর শিকার হচ্ছে। শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহনের যে সমস্যাসহ অন্যান্য বাধাগুলো রয়েছে সেগুলো দুর করে অবিলম্বেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবী জানান। শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্ষন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেন।

 

উল্লেখ্য, গেল ২০১৫ সালের জানুয়ারিতে শহরের তবলছড়ি শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস করে চালু করা হয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা ও শ্রেনী কার্যক্রম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ