• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জুরাছড়িতে প্রাথমিক সমাপনী পরিক্ষা কেন্দ্র পরির্দশন করলেন জেলা পরিষদ সদস্য

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016   Sunday

রোববার জুরাছড়ি উপজেলায় প্রাথমিক সমাপনি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, বনযোগীছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শীলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরির্দশনের সময় রির্সোস সেন্টারের ইন্সেক্টেটর মোঃ মরশেদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মৃদুল কান্তি চাকমা, সাবেক সভাপতি নিত্যানন্দ চাকমা, বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল স্প্রীড প্রকল্পের প্রতিনিধি অরবিন্দু চাকমা উপস্থিত ছিলেন।

 

এবারের পরীক্ষায় সরকারী ৩৩টি ও বেসরকারী ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪০ জন শিক্ষার্থী সমাপনী পরিক্ষায় অংশগ্রহন করছে। তার মধ্যে ১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা পাহাড়ী এলাকায় পিছিয়ে পরা জনগোষ্ঠীদের শিক্ষায় আলোকিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এলাকায় উন্নয়নের পাশাপাশি প্রাথমিক শিক্ষা প্রয়াসে সকলকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন,পাবর্ত্য এলাকায় বসবাসরত পাহাড়ীদের নিজস্ব ভাষা পড়া লেখার লক্ষ্যে সরকার মাতৃভাষায় পাঠদান চালু করেছে। এছাড়া পার্বত্য এলাকায় বেসরকারী ভাবে পরিচালিত প্রাথমিক বিদ্যালয় গুলো পাহাড়ী এলাকা বিবেচনা করে জাতীয় করণের উদ্যেগ নেওয়া হয়েছে। দু-এক মাসের মধ্যে এসব বিদ্যালয় গুলোর সু-সংবাদ পাওয়া যেতে পারে।

 

তিনি আরো বলেন, শিশুদের মৌলিখ অধিকার নিশ্চিত করা সকলের দায়িত্ব। শিশুদের বাড়ীর কাজে লিপ্ত না রেখে যথা সময়ে তাদের বিদ্যালয়ে পাটাতে হবে। তাদের সু-শিক্ষায় আলোকিত করতে হবে পাহাড়ী জনপদ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ