• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জিওসি’র দুরছড়ি বাজার অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন, ত্রাণ বিতরণ

উচিংছা রাখাইন : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2016   Friday

চট্টগ্রাম ২৪পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার শুক্রবার বাঘাইছড়ির দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে ঘটনাস্থল পরিদর্শন ও  ক্ষতি গ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন। 

 

শুক্রবার সকালের দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুরছড়ি বাজার পরিদর্শন কালে চট্টগ্রাম ২৪পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার অগ্নিদুর্গত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন।

 

পরে তিনি ক্ষতিগ্রস্থ ২শ ৫০পরিবারের মাঝে ১০কেজি করে চাউল এবং তৈল,লবন, পেয়াজ, আলুসহ প্রায় দুই লক্ষ টাকা মুল্যের ত্রাণ বিতরণ করেন।

 

এসময় খাগড়াছড়ি ২০৩ পদাতিক বিগ্রেডের বিগ্রেড কমান্ডার এসএম মাহাবুব উল আলম, লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আলীম চৌধুরী, রাজনগর বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তারেক বেনজীর আহম্মেদ, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম আজমসহ সামরিক-বেসামরিক  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এদিকে, লংগদু জোনের উদ্যোগে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদেরকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে। এছাড়া অগ্নিকান্ডের দিনে সেনা বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্থ লোকজনদের নিকট রান্না করা খবার বিতরণ করেছেন।

 

চট্টগ্রাম ২৪পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার ত্রান বিতরণকালে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, অগ্নিদূর্ঘটনা যাতে বার বার না ঘটে তার জন্য পরিকল্পনা নিতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী স্থাপনা তৈরী করা হলে ও জন সচেতন থাকলে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কম হবে। তিনি তার পক্ষে থেকে যতটুকু সম্ভব সব ধরণের সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।

 

উল্লেখ্য, গেল বৃহষ্পতিবার দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২৮০ টি ছোট বড় দোকান পুড়ে যায়। এতে ২৫০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এতে ২ জন অগ্নিদগ্ধ হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ