• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে রাখাইন সম্প্রদায়ের ওয়াজেপুয়েই রি সিমি উৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2016   Monday

বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রাবারণা পূর্নিমা উপলক্ষে সোমবার রাঙামাটিতে এই প্রথম রাখাইন সম্প্রদায়ের ওয়াজেপুয়েই রি সিমি মন্দির উৎসব উদযাপিত হয়েছে।

 

শহরের রিজার্ভ বাজার চেঙ্গী মুখ জলযান ঘাটে অনুষ্ঠিত এ ওয়াজেপুয়েই রি সিমি মন্দির উৎসব অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন আসামবস্তি ধর্মচক্কর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বায়াবংশ মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাখাইন জনকল্যাণ সমিতির রাঙামাটির সাধারণ সম্পাদক উছিংচা রাখাইন কায়েস। উৎসব কমিটির আহ্বায়ক রাহ্লামং থোয়াই রাখাইন(বাবু) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মংপুরি রাখাইন,বিশিষ্ট ব্যবসায়ী ইয়ামং রাখাইন, মংপ্রু রাখাইন। অনুষ্ঠানে রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ গ্রহন করেন।


ধর্মীয় অনুষ্ঠান শেষে ওয়াজেপুয়েই রি সিমি’র ভাসমান রথ যাত্রাটি কাপ্তাই হ্রদে একটি লঞ্চে বেঁধে হ্রদ ঘেষে গড়ে উঠা বিভিন্ন মন্দির প্রদক্ষিণ করে বড়াদম বনভান্তের স্মৃতি স্তম্ভ মোড়ঘোনা এলাকায় গিয়ে শেষ হয়।


অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ও পঞ্চশীল প্রার্থনা দেন আসামবস্তি ধর্মচক্কর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বায়াবংশ মহাথেরো বলেন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চূল আকাশে উড়িয়ে দিয়ে ছিলেন। তার সন্মান রেখে বৌদ্ধ ধর্মালম্বীরা আকাশে ফানুস উড়ায়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাখাইন জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উছিংচা রাখাইন কায়েস বলেন, রাখাইন সম্প্রদায় এ প্রথম রাঙামাটিতে জাঁকজমকভাবে এ আশ্বিনী পূর্ণিমা পালন করছে। তিনি বলেন, প্রতি বছর অত্যন্ত জাকজমকভাবে এ উৎসব পালন করা হবে। তিনি এজন্য রাখাইন সম্প্রদায়সহ সকল বৌদ্ধধর্মালম্বীদের সহযোগিতার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ