• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহব্যাপী চলচিত্র উৎসব শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2016   Monday

রাঙামাটিতে রোববার  থেকে সপ্তাহব্যাপী বাংলাদেশ স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চলচিত্র উৎসব শুরু হয়েছে। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা  শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়।

 

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক পরিচালক মোঃ ছালাহ উদ্দিন, জেলা  শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি এই জেলায় যেমন রয়েছে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য তেমনী রয়েছে তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি। এ সকল সম্প্রদায়ের অতিত ও বর্তমানের সৌহার্দ্য সম্প্রীতি, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির চিত্রকে চলচিত্রের মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে পারলে এ দেশ হবে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদমুক্ত।

 

তিনি আরো বলেন, সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনের প্রতিচ্ছবি। সপ্তাহব্যাপী এই স্বল্পদের্ঘ্য ও প্রামাণ্য চলচিত্র দেখে ভালো ধারণা গ্রহণ করে এখানকার মানুষ তা সমাজে প্রয়োগ করবে বলে আমার বিশ্বাস।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
আর্কাইভ