• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের দায়িত্ব গ্রহন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2016   Thursday

রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। বৃহস্পতিবার বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে  এ দায়িত্ব বুঝে নেন।


দায়িত্বভার গ্রহনকালে নবাগত জেলা প্রশাসক রাঙামাটিতে জেলা প্রশাসক হিসেবে আসতে পেরে খুশি উল্লেখ করে বলেন, এখানকার শিল্প  ও সংস্কৃতি ভিন্ন। আমি চেষ্টা করবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক রাঙামাটি গড়তে।


জেলা প্রশাসকের কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। এর পর আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক নবাগত জেলা প্রশাসককে সরকারী নিয়ম অনুযায়ী দায়িত্বভাবর বুঝিয়ে দেন।


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ তানবির আজম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সুশীল সমাজ ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন সবাইয়ের দোয়া ও দীর্ঘায়ু কামনা করে বলেন, রাঙামাটির সকল স্তরের ব্যক্তিবর্গ তাকে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ঠিক তেমনি করে নতুন জেলা প্রশাসককে সেভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

 

এদিকে,দায়িত্ব হস্তান্তরের পর বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। পরে বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে গণ্যমান্য ব্যক্তিবর্গ,জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।  

 

এসময় তিনি  প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাত করে গাড়ীতে উঠে নিজের নতুন কর্মস্থল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এসময় অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি তার বিদায়ের বেলায়।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ