• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

পানছড়িতে শান্তিপুর অরণ্য কুটিরে দেশনালয় মঞ্চে ঢালাইয়ের কাজ করার সময় শিশুসহ আহত ৭

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2016   Friday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে স্বেচ্ছাশ্রম দিতে এসে শিশুসহ আহত হয়েছেন ৭জন। শুক্ক্ররবার সকালে শান্তিপুর অরণ্য কুটির দেশনালয় মঞ্চে ঢালাইয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটেছে।

 

জানা জানা, উপজেলার শান্তিপুর অরণ্য কুটির দেশনালয় মঞ্চে কাজ চলছে। এলাকার শতশত নারী পুরুষ স্বেচ্ছায় কাজ করতে যায়। শুক্রবারও শতশত নারী পুরুষ স্বেচ্ছায় কাজ করতে এসেছে। সকাল সাড়ে ছয়’টার সময় বাঁশের তৈরী সিঁড়ি বেয়ে ঢালাইয়ের মসলা নিয়ে উপরে উঠার সময় সিঁড়িটি কাত হয়ে পড়ে গেলে এ সাতজন আহত হয়।

 

আহতরা হলেন, উপজেলার শান্তিপুর গ্রামের সুকান্ত চাকমার ছেলে নীরব চাকমা(৭), সরাদিনু চাকমার স্ত্রী ছায়ারাণী চাকমা(৬০), সুমান্ত চাকমার স্ত্রী রুপাঞ্জলী চাকমা(৩৫), উতঙ্গমুনি চাকমার স্ত্রী মালতী চাকমা(৬৫), উগলছড়ি গ্রামের ইন্দ্রবারী চাকমা স্ত্রী লক্ষী দেবী চাকমা(৪৫), নীল মুনি হেযম্যান পাড়ার বনকুমার চাকমার ছেলে রিংকু চাকমা(১৫) ও পরীক্ষিত চাকমার স্ত্রী জানক্কী চাকমা। এদের মধ্যে নীরব চাকমা, লক্ষীদেবী চাকমা ও মালতী চাকমাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


ঘটনার পরপরই আহতদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান আহতদর প্রাথমিক চিকিৎসা দেন এবং গুরতর আহত তিনজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার পানছড়ি হাসপাতালে আহতদের দেখতে আসেন।

 

এ ব্যাপারে উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ