• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রামগড়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে মুক্তি যোদ্ধাদের আঙ্গুল তুলে শাসালেন ওসি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2016   Wednesday
no

no

খাগড়াছড়ির রামগড় উপজেলায় এবার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের আঙ্গুল তুলে শাসালেন রামগড় থানার ওসি মাঈন উদ্দিন খাঁন।

 

 

বুধবার রামগড় উপজেলা সদরে জঙ্গিবাদ বিরোধী ও মুক্তিযোদ্ধা লাঞ্চনা ও মুক্তিযোদ্ধা সন্তান হত্যার ঘটনায় পুলিশের নিবর ভুমিকার প্রতিবাদে এ মানববন্ধনে এ ঘটনা ঘটে। 

 

এদিকে, এ ঘটনায় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড অবিলম্বে ওসি মাঈন উদ্দিনের প্রত্যাহারের দাবী জানিয়েছেন। অন্যথায় আগামী ১৬ আগষ্ট খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যায় সড়ক অবরোধ কর্মসূচী পালনের ঘোষনা দেন।


পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বুধবার সকালে রামগড় উপজেলা সদরে জঙ্গিবাদ বিরোধী ও মুক্তিযোদ্ধা লাঞ্চনা ও মুক্তিযোদ্ধা সন্তান হত্যার ঘটনায় পুলিশের নিবর ভুমিকার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

 

সকাল ১০টায় মানববন্ধন চলাকালে রামগড় থানার ওসি মাঈন উদ্দিন খাঁন আকর্ষিক ভাবে এসে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন সহ মুক্তিযেদ্ধা নেতৃবৃন্দের উপর চড়াও হন এবং আঙ্গুল তুলে তাদের শাসিয়ে মানববন্ধন বন্ধ করতে বলেন। এতে মুক্তিযোদ্ধা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষনিক ভাবে এর প্রতিবাদ জানান। পরে মানববন্ধন শেষে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক বৈঠকে শান্তিপূর্ণ মানববন্ধনে ওসির অনাকাঙ্খিত হস্তক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বৈঠকে আগামি ১৬ আগষ্টের মধ্যে ওসি মাঈন উদ্দিন খাঁনের প্রত্যাহারসহ উপযুক্ত শাস্তির দাবী জানানো হয়।


বৈঠকে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, রামগড় উপজেল মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, জেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মোঃ হারুন মিয়া, সদস্য সচিব আবুল কালাম আজাদ, রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক জসিম উদ্দিন মাটিরাঙ্গা উপজেলা সাংগঠনিক কমান্ডার মোঃ আব্দুর রহমান জামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হলে আগামি ১৬ আগষ্ট খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষনা দেয়ার হুমকি দেন।


এদিকে মুক্তিযোদ্ধাদের শাসানোর অভিযোগের বিষয়ে রামগড় থানার ওসি মো: মাঈন উদ্দিন খাঁনের বক্তব্য জানতে চাইলে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ