• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাপ্তাইয়ে জঙ্গী বিরোধী লিফলেট প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2016   Tuesday

জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে এগিয়ে আসার আহবান জানানোর মধ্যে দিয়ে মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় সহ সারাদেশের তথ্য অফিস একযোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী লিফলেট প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

 

এ উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে জঙ্গীবিরোধী লিফলেট প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় উপজেলা রেষ্ট হাউজে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন।

 

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বককর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম। বক্তব্যে রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, খতিব আবু বক্কর সিদ্দিক,এএসআই যশ চাকমা, মার্কেটিং  অফিসার মোস্তাক আহমদ, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর তমা চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, বিআরডিবি কর্মকর্তা জলীরানী দাশ প্রমুখ।

 

বক্তারা বলেন, ধর্মের নামে নির্বিচারে মানুষ হত্যা, সন্ত্রাসী কার্যক্রম চালানো, দেশের আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে জঙ্গীবাদের নামে দেশের শান্তি ও উন্নতি বিঘ্ন ঘটিয়ে জঙ্গীবাদ প্রতিষ্ঠা করতে চায় একটি গোষ্ঠী। তাদের এ স্বপ্ন কখনোই বাস্তবতা পাবে না, দেশের মানুষ জঙ্গীবাদের বিরুদ্ধে আজ সোচ্চার হয়ে উঠেছে। দেশবাসী জঙ্গীবাদ প্রতিরোধে বদ্ধপরিকর।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ