• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

মাটিরাঙ্গা পৌরসভার ৮ কোটি ৫৬ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা

নতুন ধন চাকমা, খাগড়াছড়ি, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2016   Thursday

বৃহস্পতি খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। এতে মোট ৮ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।

 

পৌরসভা টাউন হলে আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুইমারা রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও মাটিরাঙ্গা জোনের সিও লে.কর্ণেল জিল্লুর রহমান ,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন।

 

মাটিরাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষক প্রশান্ত কুমার সাহা‘এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সচিব অনিল চন্দ্র ত্রিপুরা। অনুষ্ঠানে নাছির আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সুবাস চাকমাসহ ওয়ার্ডের কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। 

 

২০১৬-১৭ সালের  বাজেট প্রস্তুত ও প্রকাশনা কমিটির আহবায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার ১ম প্যানেল মেয়র  আলাউদ্দিন লিটনের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সকলের সহযোগীতা চাওয়ার পর পরই মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক ২০১৬-১৭ অর্থ বছরের  সর্বমোট ৮ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী  সেবা দিলেই কর পাওয়া যাবে, কর দিলেই পৌরসভার উন্নয়ন করা সম্ভব উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভাকে আধুনিক শহরে উন্নীত করতে জনগনের সহযোগীতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন,  নির্বাচিত হওয়ার দু মাসের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভাকে ২য় শ্রেনীতে উন্নীত করায় বর্তমান মেয়র মো: শামছুল হকের সামর্থের প্রতি আস্থা রেখে, উন্নয়নের ক্ষেত্রে যে সকল বড় প্রকল্প পৌরসভার একক অর্থায়নে বাস্তবায়ন সম্ভব নয়, সে গুলো জেলা পরিষদ থেকে বাস্তবায়নে সহযোগিতা করা হবে।

 

পরিষদ  চেয়ারম্যান দেশব্যাপী জঙ্গীবাদের অপতৎপরতাকে মোকাবেলায় সজাগ থেকে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি সময় মতো পৌর কর পরিশোধ ও পৌর সভার উন্নয়নে নেয়া প্রকল্প বাস্তবায়নে পৌর বাসিন্দা সকলকে সহায়তা করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ