• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিলাইছড়ি জোনে হেডম্যান ও কার্বারীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2016   Tuesday

রাঙামাটির বিলাইছড়ি জোনে হেডম্যান ও কার্বারীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়।

 

সোমবার বিলাইছড়ি জোনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলাইছড়ি জোন কমান্ডার ও ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে.কর্ণেল শেখ আব্দুল্লাহ।  এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা,বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মঞ্জুরুল আলম মোল্লা,বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান অমরজীব চাকমা ও ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিলাইছড়ি জোনের উপ অধিনায়ক মেজর সাইদুল ইসলাম।

 

অনুষ্ঠানে নিরাপত্তা পর্যালোচনা,সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন,এনজিও কর্মকান্ড,চোরাচালান রোধ,মাদকদ্রব্য পরিহারসহ ইত্যাদি বিষয়ে বক্তব্য দিয়ে মতামত দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া,হেডম্যান সমিতির সভাপতি শান্তি বিজয় চাকমা ও হেডম্যান রমাকান্ত আমু প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় তিন ব্যক্তিকে গৃহ নির্মাণ,চিকিৎসা ও উচ্চ মাধ্যমিক শ্রেণির বই কেনার জন্য আর্থিক অনুদান প্রদান করেন জোন কমান্ডার।

 

সম্মেলনে এলাকায় শান্তি,শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে জোন কমান্ডার লে.কর্ণেল শেখ আব্দুল্লাহ বলেন,ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ ও সুন্দর রাখার লক্ষ্যে সুখী সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে। তাই  অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে জোনকে সর্বোত্তমভাবে সহায়তা প্রদান করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ