• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    
 
ads

রাঙামাটিতে জার্নালিস্ট এসোসিয়েশন নামে সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2016   Monday

রাঙামাটিতে  জার্নালিস্ট এসোসিয়েশন নামে সাংবাদিকদের নতুন একটি সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে। এ সংগঠনে বিজয় ধর (দৈনিক আজাদী ও দেশ টিভি)-কে সভাপতি ও মোঃ হান্নান (প্রিয় চট্টগ্রাম)কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

 

সোমবার রাঙামাটি  জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিজয় ধর ও সাধারন সম্পাদক হিসেবে মোঃ হান্নানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ২৫জুলাই রাঙামাটির শহরের কাঁঠালতলীস্থ অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনকল্পে দৈনিক আজাদী ও দেশ টিভির রাঙামাটি প্রতিনিধি বিজয় ধর-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন দৈনিক রাঙামাটি-র ক্রীড়া-সাহিত্য সম্পাদক ও দৈনিক প্রিয় চট্টগ্রামের রাঙামাটি প্রতিনিধি মোঃ হান্নান, ৭১ টিভির জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, হিলনিউজ টোয়েন্টিফোর ডট কমের সাব-এডিটর ও ডেইলি ইন্ডাস্ট্রি-র রাঙামাটি প্রতিনিধি পারভেজুল ইসলাম সুমন (পারভেজ সুমন) এবং দৈনিক রাঙামাটি-র স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক স্লোগান-এর জেলা প্রতিনিধি মঈন উদ্দীন বাপ্পী।

 

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়। এতে সংগঠনের অন্যান্য পদে রয়েছে সহ-সভাপতি হিসেবে উচিংছা রাখাইন কায়েস (৭১ টিভি), যুগ্ম-সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম সুমন (হিলনিউজ টোয়েন্টিফোর ডট কম ও ডেইলি ইন্ডাস্ট্রি) ও অর্থ সম্পাদক মঈন উদ্দীন বাপ্পী  (দৈনিক রাঙামাটি ও সাপ্তাহিক স্লোগান)।

 

এছাড়া বাংলাদেশ বেতারের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম-এর জুরাছড়ি প্রতিনিধি রকি চাকমাকে সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়।

 

প্রেস বার্তায় রাঙামাটি জার্নালিস্ট এসোসিয়েশনের পথ চলার জন্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং সমমনা সাংবাদিক সংগঠনের সহযোগীতা কামনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ