• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে যুব সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2016   Saturday

রাঙামাটিতে বাংলাদেশ ইসলামী যুবসেনার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে যুব সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শুক্রবার রাতে জেলা যুব সেনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আল্লামা নুরুল আল ম হেজাজী। জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবসেনার অর্থ সম্পাদক মোঃ আখতার হোসেন চৌধুরী।

 

জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, সহ সাধারন সম্পাদক মাওলানা জসীম উদ্দিন নুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজী, জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাধারন সম্পাদক মীর মোঃ হাবিব উল্লাহ, পুলিশ লাইন-আপার রাঙামাটি গাউছিয়া কমিটির সভাপতি মোঃ আবদুল কুদ্দুস, জেলা যুবসেনার সাধারন সম্পাদক মোঃ আলমগীর ও অর্থ সম্পাদক মোঃ মনসুর আলী প্রমুখ।

 

বক্তারা বলেন, পিস টিভি ইসলামের মৌলিক বিষয়কে বিকৃত করে মুসলমানদের বিভ্রান্ত করছে আর সন্ত্রাস ও জঙ্গীবাদের উস্কানি দিয়েছে। পিস টিভির বিকৃত প্রচারনায় অনেকেই আজ ভুল পথে পা বাড়িয়েছে। শান্তির ধর্ম ইসলামকে অশান্তির ধর্ম হিসেবে পরিচিতি করানোর অপপ্রয়াস চালিয়েছে। তাই সুন্নী আলেমদের দাবির মুখে সরকার পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে।

 

বক্তারা বলেন, একইভাবে স্টার জলসা সহ ভারতীয় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মহিলাদের বিভ্রান্ত করা হচ্ছে। দেশের সরলমনা মহিলাদের নানা প্রলোভন আর কিশোর-কিশোরীদেরও ভুল পথে পরিচালিত করছে। ফলে সংসারে অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে ক্রমশঃ। তাই পিস টিভির মত স্টার জলসা বন্ধেরও দাবি জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ