• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সন্ত্রাস ও জঙ্গী কার্যক্রমের বিরুদ্ধে রাঙামাটিতে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2016   Wednesday

সন্ত্রাস ও জঙ্গী কার্যক্রমের বিরুদ্ধে বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনামূলক সভার আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। জেলা প্রশাসক মো.সামসুল আরেফিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ। এসময় উপজেলা পরিষদ  চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকতা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান  ও শিক্ষার্থীরা,মসজিদের ইমাম, বৌদ্ধ ভিক্ষু, ব্যবসায়ী ও গণ্যামান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা জঙ্গীবাদ রোধে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জঙ্গীবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা কোথায় যায়, কার সাথে মিশে সার্বক্ষনিক বিষয়গুলো তদারকিসহ পার্বত্য এলাকার জনমানবহীন এলাকাগুলোতে নিরাপত্তা তৎপরতা বৃদ্ধির আহবান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ ফিরোজা বেগম চিনু গুলশান হলি আর্টিজেন বেকারী ও নেত্রকোণার শোলাকিয়ায় ঈদগাঁও মাঠে জঙ্গি হামলার তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান। পাশাপাশি তিনি এই সাথে জড়িত হামলাকারি জঙ্গিদের যারা বেঁচে আছে তাদের বিচারের আওতায় আনার দাবী জানান। তিনি বলেন, জঙ্গিদের ঠাই বাংলাদেশে নেই। জঙ্গি আছে যেখানে প্রতিবাদ হবে সেখানে। জঙ্গিদের প্রতিরোধ করার জন্য আওয়ামীগের নেতৃত্বে গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানান।  তিনি কোন জঙ্গির সন্ধান পাওয়া গেলে সাথে সাথে আইন প্রয়োগকারি সংস্থাকে খবর দেওয়ার জন্য আহ্বান জানান।

 

সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদ রোধে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জঙ্গীবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা কোথায় যায়, কার সাথে মিশে সার্বক্ষনিক বিষয়গুলো তদারকি করতে হবে। পার্বত্য এলাকার জনমানবহীন এলাকাগুলোতে নিরাপত্তা তৎপরতা বৃদ্ধির আহবান জানান ।

বক্তারা আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে জঙ্গীবাদের কোন স্থান নেই কিছু বিপথগামী ইসলামের নামে দেশে সন্ত্রাস চালাচ্ছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দাঁড়াতে হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ