• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে জঙ্গি বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে জেলা যুবলীগের উদ্যোগে জঙ্গী বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে নেতৃবৃন্দ জঙ্গিদের প্রতিরোধ করার জন্য আওয়ামীগের নেতৃত্বে গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গঠনের আহবান এবং জঙ্গির সন্ধ্যান পাওয়া গেলে সাথে সাথে আইন প্রয়োগকারি সংস্থাকে খবর দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। বক্তারা ঢাকার গুলশান হলি আর্টিজেন বেকারী ও শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবী করেন।

 

শহরের বনরুপা আলিফ মার্কেট চত্বরে আয়োজিত জেলা যুবলীগের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর। জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মো.সোলাইমান ও সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সুজনসহ জেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের  নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্ম কাজল।

 

এর আগে একটি মিছিল শহরের ট্রাক ট্রামিনাল সংলগ্ন আ’লীগ কার্যালয়  থেকে শুরু করে বনরুপাস্থ আলিফ মাকের্ট চত্বরে গিয়ে  শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ