• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2016   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য পরিষদের জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃৃষকেতু চাকমা। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়  জেলা পরিষদের সদস্যা ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ  চেয়ারম্যান বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে এ জেলার জনগণের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়েছে। এর ফলে পার্বত্য জেলা পরিষদে গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো হস্তান্তরিত হয়েছে মানুষের উন্নয়ন সাধনের জন্য। তিনি জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান। 

 

সভায় সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, গেল ১৬ জুলাই সারা দেশের ন্যায় রাঙামাটির ১০টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬মাস থেকে ৫বছরের সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে । এছাড়া জুরাছড়ি, বিলাইছড়ি, কাউখালী ও বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মেরামতের জন্য তিনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা বলেন, পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি প্রকল্প জুন ২০১৬তে সমাপ্ত হবে। প্রকল্পের আওতায় ১০উপজেলায় ২৭০টি প্রযুক্তি ভিত্তিক কৃষি প্রদর্শনী প্লট গড়ে তোলা হয়। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে স্ট্রবেরী, চা ও কফি চাষ প্রকল্প যথারীতি চলছে।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জানান, বর্তমানে কম্পিউটারে ৪০জন, পোশাক তৈরিতে ৪০ এবং গবাদি পশু-হাঁস-মুরগী পালনের উপর বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ