• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বিলাইছড়িতে প্রশিক্ষণ কর্মশালা ও ফলদ বৃক্ষের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2016   Thursday

বৃহস্পতিবার বিলাইছড়িতে আধুনিক কলাকৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

 

জেল কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার, ৩ নং ফারুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজলা সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা উপস্থিত ছিলেন। কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখনও অনেক পতিত জমি রয়েছে। সেখানে সঠিক ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে ফল ও ফলদ বৃক্ষের বাগান স্থাপন করে পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ রয়েছে। এতে ফল উৎপাদন বৃদ্ধি পাবে যা এ জেলার বসবাসরত মানুষের দারিদ্র্য বিমোচনে বিরাট অবদান রাখবে।

 

বক্তারা  আরো বলেন, জাতীয় অর্থনীতিতে তথা দারিদ্র্য বিমোচনে ফল ও ফলদ বৃক্ষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফল চাষ করলে আমাদের দেশ হবে উন্নত। কাজেই স্বল্প পরিসরে ফল চাষ করে দারিদ্র্য বিমোচন সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ