• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে ৫ দিনের নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2016   Sunday

রোববার থেকে রাঙামাটিতে  ৫দিন ব্যাপী নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ও উদ্ধোধক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি।  অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবিএম নাসিরুল আলম ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় ভাইস-চেয়ারম্যান জনাব তরুণ কান্তি ঘোষসহ বোর্ডের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

এ প্রশিক্ষণ কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন পার্বত্যাঞ্চলের ছয়টি প্রতিষ্ঠানের মোট ৩৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

৫ দিনের প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে  রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়–য়া, কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্বে  রয়েছেন বোর্ডের সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ডোমেইন স্পেশেয়ালিষ্ট মিজানুর রহমান (উপসচিব) এবং বেগমগঞ্জ উপজেলার ইউএনও এ কে এম রেজাউল করিম।

 

প্রধান অতিথির বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়টিকে সরকারি পর্যায়ে জোড় দেয়া হচ্ছে।  এ বিষয়ে প্রত্যেক মন্ত্রণালয়/দপ্তরে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তাও নিয়োজিত থাকবেন। এটুআই প্রোগ্রামের মাধ্যমে অল্প সময়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জনপ্রশাসনে এই উদ্ভাবন ছড়িয়ে পড়ছে।

 

 তিনি  নাগরিক সেবার মান বাড়ানো, নাগরিকে  সেবা পেতে যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সরকারি প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দক্ষ করে তোলা এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নতুন উদ্ভাবনী ধারণা প্রস্তুতপূর্বক কর্মস্থলে প্রয়োগ করা জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবিএম নাসিরুল আলম  বলেন, যে নবীন কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালাটি একটি বড় সুযোগ। এ প্রশিক্ষণ কল্যাণ তৈরি করে আনার মানসিকতা তৈরি করবে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ বলেন, এ প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান সঠিকভাবে প্রয়োগপূর্বক এলাকার জনগণের কাছে যাতে দ্রুত সেবা পৌঁছানো যায় সে লক্ষ্যে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ