• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে নৌকায় ভরাডুবি,স্বতন্ত্র প্রার্থীদের জয়

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2016   Saturday
no

no

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ৬ষ্ঠ ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি ঘটছে। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করেছেন।

 

নির্ভযোগ্য সূত্রে জানা যায়, জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউনিয়নের সন্তোষ বিকাশ চাকমা ও মৈদং ইউনিয়নের সাধনা নন্দ চাকমা হেডম্যান  এবং দুদুম্যা ইউনিয়নে শান্তি রাজ চাকমা বিপুল ভোটে বেসরকারী ভাবে জয় লাভ করেছেন।

 

জুরাছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ক্যানন চাকমা আনারস প্রতীক পান ২০৩৬ভোট, তার নিকট তম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী জাপানী বিজয় দেওয়ান ঘোড়া প্রতীক পান ১৪০০ ভোট, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মিতা চাকমা নৌকা প্রতীক ৫৮৬ ভোট পেয়েছেন।

 

২নং বনযোগীছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সন্তোষ বিকাশ চাকমা আনারস প্রতীক ১৭২৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিনোদ কুমার চাকমা টেবিল ফ্যান প্রতীক ৫৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী সুরেশ কান্তি চাকমা অটো রিক্সা ৫২২ ভোট পেয়েছেন।

 

মৈদং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাধনা নন্দ চাকমা হেডম্যান আনারস প্রতীকে ১৬৬৯ভোট, আওয়ামী লীগের মনোনিত লাল বিহারী চাকমা নৌকা প্রতীক ৭৩৩ ভোট পেয়েছে।

 

উপজেলার দুমদুম্যা ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্নতা ও দুর্গমতার কারণে ইউনিয়নের তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া  গেছে  ফলাফলে স্বতন্ত্র প্রার্থী শান্তি রাজ চাকমা আনারস প্রতীক নিয়ে জয়ের পথে রয়েছেন।

 

উপজেলা  নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী ও রিটানিং অফিসার স্মৃতি ময় চাকমা জানান, জুরাছড়ি উপজেলায় শান্তিপূনভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। দুমদুম্যা ইউনিয়নটি যোগাযোগ বিচ্ছিন্নতা ও দুর্গমতার কারণে রোববার ফলাফল ঘোষনা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ