• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ব্রান্ডিং বিষয়ের সুবিধা নিয়ে কাপ্তাইয়ে বিনিময় সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2016   Thursday

ব্রান্ডিং বিষয়ের সুবিধা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এতে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে সরকারের নেয়া উদ্যোগ সফল হওয়ার পথে চলছে। প্রধানমন্ত্রী ”শেখ হাসিনার বিশেষ উদ্যোগ” ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়া নিয়ে গতকাল বৃহস্পতিবার এক মত বিনিময় সভায় বক্তারা একথা বলেন।

 

 তথ্য অফিস কর্তৃক উপজেলা রেস্ট হাউজে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও তারিকুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন। বক্তব্য রাখেন, একটি বাড়ী একটি খামারের উপজেলা সমণ্বয়ক সন্তোষ কুমার তনচংগ্যা, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধূরী, বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমার মুজিব, ডা. একরাম হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, আহমদ নবী, কাজী মোশারফ হোসেন, মাহফুজ আলম, মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পার্বত্য উন্নয়ন বোর্ড কাপ্তাই উপজেলা ব্যবস্থাপক মাজেলা তনচংগ্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, ওসি রঞ্জন কুমার সামন্ত প্রমুখ।

 

আলোচিত ১০ টি ব্রান্ডিং বিষয় হলো, একটি বাড়ী একটি খামার, আশ্রয়ান প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমুহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসুচী সমুহ, কমিউিনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্রান্ডিং বিষয় সমুহ থেকে জনগন নানা রকম সুবিধা পাচ্ছে। এতে দেশ এগিয়ে যাচ্ছে। সভাপতি তার বক্তব্যে বলেন, সরকারের নেওয়া সুবিধাগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের স্বোচ্ছার সহ এ ধরনের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                                                                                                                                                                                                                                                               

                                                                                                                               

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ