• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিণার্থী দলের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ২০১৬ সালের কোর্সের ৩২জনের প্রশিক্ষণার্থী দলের সাথে জেলা  পরিষদ চেয়ারম্যানের সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সফররত ৩২ সদস্যবিশিষ্ট দলের দল প্রধান ছিলেন লেঃ জেনারেল চৌধুরী হাসান সোরোয়ার্দী। 

 

রাঙামাটির পর্যটন কমপ্লেক্স এ সম্মেলন কক্ষে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান  বৃষকেতু চাকমা, এনডিসির পক্ষে ব্রিগেডিয়ার জাকারিয়া,  রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি, রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এনজিপি । এসময়  জেলা পরিষদের  মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনছুর চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।অনুষ্ঠান  শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও এনডিসি কোর্স প্রধানগণকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

 

উল্লেখ্য, সফররত ৩২ সদস্যবিশিষ্ট  মালেশিয়া, শ্রীলংকা, সৌদি আরব, পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, নেপাল, মায়ানমার এবং ব্রুনাই সেনাবাহিনীর কর্মকর্তরা ছিলেন।

 

পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিশেষ আইন দ্বারা গঠিত। পার্বত্য শান্তি চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় ও সমাজ সেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত বিভাগ ও বিষয় নিয়ে মানুষের সামাজিক সেবা দিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্য উন্নয়নে ও সামাজিক কল্যাণকর কাজে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদসমূহ বিশেষ অবদান রেখে চলেছে।

 

তিনি  আরো বলেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে তারা। এছাড়া দেশের দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যার্থে কাজ করেছে এই সশস্ত্র বাহিনী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ