• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2016   Wednesday

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠি হয়েছে।

 

জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য, পরিষদের নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা সভায় জানান, জেলার শূন্য পদে  চিকিৎসক  নিয়োগের বিষয়ে তিনি পরিষদের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া জেনারেল হাসপাতালে ৫টি কেবিন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনি কান্তি চাকমা জানান, সরকারিভাবে জেলার বিভিন্ন উপজেলা কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ও চাল সংগ্রহ এবং পার্বত্য জেলায় বিশেষ প্রকল্পের আওতায় জেলার তিনটি উপজেলায় স্ট্রবেরী চাষ ও চারা উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।

 

পর্যটন হলিডে কমপ্লেক্্র এর  ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার নির্দেশে হ্রদ বেষ্টিত রাঙামাটির পর্যটন আকর্ষণের নিমিত্তে পর্যটনের একটি স্থানে মাছ ধরার মঞ্চ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

সভাপতির বক্তব্যে পরিষদ  চেয়ারম্যান বলেন,  জেলা পরিষদ জনগণের স্বার্থে সবসময় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি  আরও বলেন, বেসরকারি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় একদিকে যেমন জেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন হচ্ছে না তেমনি অন্যদিকে মেধাবী শিক্ষার্থীর হার দিন দিন কমে যাচ্ছে। পর্যাপ্ত শিক্ষক বিহীন বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটিকে সিদ্ধান্তÍ গ্রহণ করার বিষয়ে পরামর্শ প্রদানের জন্য তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। 

 

তিনি সরকারের যে সুযোগ সুবিধাগুলো  রয়েছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হস্তান্তরিত বিভাগের সকল আহবায়ক ও কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ