• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে নিখোঁজ গৃহবধু জোহরা বেগমকে উদ্ধারের দাবীতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2016   Sunday

নিখোঁজ গৃহবধূ জোহরা  বেগমকে উদ্ধারের দাবীতে রোববার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছে তার পরিবার।  এসময় পরিবারের  পক্ষ থেকে অপহৃত জোহরা বেগমকে  দ্রুত জীবিত অবস্থায় উদ্ধারের দাবী জানিয়েছেন।

 

শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সন্মেলনে অপহৃত জোহরা বেগমের  বড়  ছেলে  হেলাল উদ্দীন,  মেজ  ছেলে মোঃ  সালাউদ্দিন , ছোট  মেয়ে  ফারজানা আক্তার নিহা,  সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, গেল ৩০ এপ্রিল শহরের তবলছড়ির বাড়ী থেকে বের হওয়ার পর  গৃহবধু জোহরা বেগম নিখোঁজ হন। এরপর তার সন্ধান না পাওয়ায় প্রথমে জিডি করা হয়।  এর দুদিন পর গত ২ এপ্রিল কতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এতে পুলিশ নাসিমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করে দু’দফা রিমান্ডে নিলেও কোন আশানুরুপ তথ্য আদায় করতে পারেনি।

 

গ্রেফতারকৃত নাসিমা আক্তার অপহরনের সাথে জড়িত বলে সংবাদ সন্মেলনে দাবী করে বলা হয়, গ্রেফতারকৃতকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এ ঘটনায় তদন্ত নিয়ে  পুলিশের ধীরগতি  ও গাফিলতি রয়েছে। সংবাদ সন্মেলনে  দীর্ঘ ১৫ দিন পরও জোহরা  বেগম অপহরনের পর তার পরিবার মানসিকভাবে ধ্বংস হতে বসেছে। অপহৃত গৃহবধকে সুস্থভাবে উদ্ধারের জন্য  সকলের কাছে সহযোগিতা কামনা করা হেেছ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ