• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের অভিযোগের ঘটনায়
জেলা ছাত্রলীগের সভাপতি সুজনের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2016   Sunday
no

no

কিছু কুচক্রি মহল ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট এবং জেলা ছাত্রলীগের সভাপতিকে হেয় প্রতিপন্ন করতে নানাভাবে মিথ্যা বানোয়াট খবর দিয়ে কিছু সংবাদপত্র ও অনলাইন নিউজ পেপারে প্রচার করা হয়েছে তার প্রতিবাদ  এবং নিন্দা জানিয়েছে ছাত্রলীগ।

 

রোববার জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বারর সূজনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ  ও নিন্দা জানানো হয়।  

 

বিবৃতিতে বলা হয়, গেল ২৮ এপ্রিল আনুমানিক রাত সাড়ের ৯টার দিকে শহরের কাঠালতলী এলাকা থেকে বিনা ওয়ারেন্টে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগ কর্মী কলিম ও আসিফকে পুলিশ গ্রেফতার করে। পরোক্ষণে জানতে পেরে ছাত্রলীগের কর্মীসহ পুলিশের সাথে কথা বলে। এতে তারা বুঝতে পারে যে, তারা যাদের কে খুঁজছিল তারা অভিযুক্ত দুইজন নয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুই নিরপরাধ ছাত্রলীগকর্মীকে পুলিশের সাথে নিয়ে যেতে বলা হয়েছে। পুলিশ তাদেরকে নিয়ে যায় এবং পরবর্তীতে দুজনকে সম্মানের সহিত ছেড়ে দেয়।

 

বিবৃতিতে আরো দাবী করা হয়, এরই মধ্যে কিছু কুচক্রি মহল ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং তাকে(সুজন) হেয় প্রতিপন্ন করার জন্য নানাভাবে মিথ্যা বানোয়াট খবর দিয়ে কিছু সংবাদপত্রে ও অনলাইন নিউজ পেপারে মিথ্যাচার প্রচার করে বলে বিবৃতিতে দাবী করা হয়েছে। বিবৃতিতে এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ