• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লক্ষীছড়িতে সাংবাদিক মোহাম্মদ আলী ও অপর দুই ব্যক্তির বাগান থেকে দশ হাজার চারা গাছ কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2015   Monday

টানা অবরোধ ও হরতালের সুযোগে সন্ত্রাসীরা মঙ্গলবার ভোর রাতে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ডিপি নোয়া পাড়ার মানিকছড়ি এলাকা থেকে কমপক্ষে অর্ধ কোটি টাকার মূল্যের ১০ হাজার গাছের চারা কেটে নিয়ে গেছে।

জানা গেছে, খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ডিপি নোয়া পাড়ার মানিকছড়ি এলাকায় দৈনিক জনকণ্ঠের রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ আলী ও অপর দুই পাহাড়ির পৈত্রিক ভিটা মাটিতে ১৫ থেকে ২০ বছর আগে ২০একর জাগায় গাছের চারা রোপন করেছিলেন। মঙ্গলবার ভোর রাতে সুরুজ মিয়া , জাহেদ, মোশারফ ,জাকির ও সালামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রসী দল বাগানের সকল প্রকার গাছ কেটে নিয়ে যায়। সন্ত্রাসীরা দূর্গমতার সুযোগ নিয়ে রাতে আধারে সন্ত্রাসীরা চারা গাছ কেটে নিয়ে নিকটস্থ ইট ভাটিতে বিক্রি করে দিচ্ছে। মঙ্গলবার ভোর রাতে এসে কেউ বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা আবার বাগান কেটে সাবার করে ফেলে। চিহিৃত এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা থাকার পর ওই এলাকায় শক্তি ধর হওয়াতে তাদের বিরুদ্ধে কোন কিছু বলার সাহস পায়না কেউই। ফলে এ উপজেলায় অনেকেই বাগানের সব গাছ হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

অপরদিকে এ ঘটনায় বাগান মালিকেরা উদ্বিগ্ন হয়ে পড়ার পাশাপাশি পরিশে ওপর বিরুপ প্রভাব পড়তে পারে বলে পরিবেশবাদীরা মনে করছেন।

একাধিক সূত্র জানায়, এসব সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ভূয়া কিছু কাগজ হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। যে সব বাগানের গাছ একটু বড় হয় জানতে পারে ওই বাগানে গিয়ে তারা গাছ কাটতে শুরু করে দেয়। এতে কেউ প্রতিবাদ করলে জমি তাদের বলে দাবি করে বসে। এভাবে স্থানীয় প্রশাসনকে তারা প্রতিনিয়ত ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করে যাচ্ছে।

নাম না প্রকাশের অনিচ্ছুক এক নেতা জানান, পাহাড়ে-বাঙ্গালী পূর্ণবাসেনের ৩০ বছর পর এসে কোন ধরণের আইন কানুনের তোয়াক্কা না করে একের বাগান অপরে কেটে নেয়া সত্যই দূঃখজনক।

লক্ষিছড়ি থানান ভারপ্রান্ত কর্মকর্তা জানিয়েছেন, বাগান বাগান থেকে গাছ কাটার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ