• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2016   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, রাঙামাটি প্রেস ক্লাবরে সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান জেলার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবার সহযোগিতা ও সঠিক পরামর্শের মাধ্যমে আমাদের এ জেলায় বসবারত মানুষের সামগ্রীক কল্যাণে কাজ করে যেতে হবে।  তিনি এ জেলার উন্নয়নের স্বার্থে পরিষদের মাসিক ও সমন্বয় সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার আহ্বান জানান। 

 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে জেলায় নৌ পুলিশের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বালুখালী এলাকাসহ অন্যান্য এলাকায় ক্যাম্প স্থাপনের কাজ চলছে। এছাড়া কাপ্তাই লেকে মাছ শিকার বন্ধ মৌসুমে নৌ পুলিশ সর্বক্ষণ তাদের কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, জেলার যে সমস্ত এলাকায় অনৈতিক, অসামাজিক ও সন্ত্রাসী কার্যক্রমের খবর পাওয়া যাচ্ছে তা বন্ধে পুলিশ প্রশাসন সর্বদা কাজ করছে। জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। যে কোন ধরনের উদ্ভূত পরিস্থিতি ও আইন শৃংখলার প্রয়োজনে সরাসরি পুলিশ বিভাগকে ফোনে জানানোর অনুরোধ জানান তিনি।  

 

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি জনাব সাখাওয়াত হোসনে রুবেল জানান, হাসপাতালে  চিকিৎসক এবং ঔষুধ সংকটের কারণে রোগীদের সেবা পেতে সমস্যা হচ্ছে। দ্রুত  চিকিৎকের  শুন্য পদ পূরণ করে সেবা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানান।

 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বলেন, জেলার কাউখালী উপজেলায় ফায়ার স্টেশনের কাজ শেষ। এখন ভবনে রং করার কাজ চলছে। এছাড়া বাঘাইছড়ি ও রাজস্থলী  উপজেলায়  দ্রুত ফায়ার স্টেশন বসানোর কাজ করা হবে।

 

জেলা খাদ্য কর্মকর্তা জনান, ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে জনসাধারণের মাঝে খোলা বাজারে চাল বিক্রী হচ্ছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ