• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2016   Monday

সোমবার জুরাছড়ি উপজেলায় ভোক্তা অধিকার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। বিশেষ অতিথি জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অশিষ কুমার ধর, সাংবাদিক সুমন্ত চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যক্ষা বাজার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সেমিনারে মৎস্য কর্মকর্তা দীপন চাকমা অভিযোগ করেন, সরকারী নিবন্ধীত লঞ্চ মালিক কর্তৃপক্ষ অত্র উপজেলায় শুস্ক মৌসুমে রাস্তার অনুপাতে ভাড়া অতিরিক্ত আদায় করছে। অথচ উপজেলা প্রশাসন কিংবা নৌ কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

 

সেমিনারে ভোক্তা অধিকার, ভোক্তার দায়িত্ব, খাদ্যে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার, এসব ব্যবহারে স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি, প্রতিরোধের উপায়, ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং এ বিষয়ে বাংলাদেশে বিদ্যমান আইন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ