• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2016   Thursday

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।টুর্ণামেন্টে জেলার ১৩টি ফুটবল দল অংশ নিচ্ছে।

 

বৃহস্পতিবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে  আয়োজতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সন্মলনে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্টপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোশিয়েশন এই টুর্ণামেন্টের আয়োজিত হচ্ছে।  

 

২ এপ্রিল রাঙামাটি চিংলা মং মারি ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্ধোধন কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। প্রথম রাউন্ডে আগামী ২ এপ্রিল উদ্বোধনী খেলায় দি মর্নিং স্পোটিং ক্লাব ও শাপলা যুব কল্যাণ সংঘ এ,কে অপরের মোকাবেলা করবে। ৩ এপ্রিল দ্বিতীয় খেলায় রংধুনু স্পোটিং ক্লাব ও সাপছড়ি রিবেং ক্লাব, ৪ এপ্রিল কলেজ গেইট স্পোটিং ক্লাব ও অভিলাষ ক্রিকেট ক্লাব, ৫ এপ্রিল শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ ও সৃষ্টি স্পোটিং ক্লাব, ৬ এপ্রিল বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা ও রিজার্ভ বাজার একাদশ ক্লাব, ৭ এপ্রিল রাঙামাটি রিজেন্সী ক্লাব ও জেলা মুকুল ফৌজ, রাঙামাটি, ৮ এপ্রিল লাল সবুজ স্পোটিং ক্লাব ও ফুরোমন স্পোটিং ক্লাব।

 

দ্বিতীয় রাউন্ড ১৭ এপ্রিল এ বিজয়ী ও ই বিজয়ী, ১৮ এপ্রিল বি বিজয়ী ও এফ বিজয়ী, ১৯ এপ্রিল সি বিজয়ী ও ডি বিজয়ী।

 

আগামী ২১ এপ্রিল প্রথম সেমি ফাইনাল এবং ২২ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল শেষে অতিথির সময় অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থার সিদ্ধান্তের মধ্যে দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার তারিখ নির্ধারন করা হবে।

 

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ভারপ্রাপ্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য মোঃ মুছা, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া ও সংস্কৃতিক বিভাগের আহবায়ক ত্রিদীব কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ বরুন দেওয়ান বক্তব্য রাখেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ