• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন
পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বৃদ্ধি করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই-পার্বত্য প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2016   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষযক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন,পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বৃদ্ধি করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।

 

তিনি বলেন, ক্রীড়ায় পারে পার্বত্য অঞ্চলের সম্প্রীতির সেতু বন্ধন রচনা করে এ অঞ্চলের সুনাম শুধু দেশে নয় বিদেশে ছড়িয়ে দিতে। তাই বেশী বেশী খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে এই অঞ্চল থেকে খেলোয়াড় তৈরী করতে হবে। যে খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণের মধ্যে দিয়ে দেশের ব্যান্ড এম্বাসেডার হিসাবে কাজ করবে। তিনি খেলাধুলার মানোন্নয়নে পার্বত্য মন্ত্রনালয়ের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

শনিবার রাঙামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে পার্বত্য জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন এ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এসময় জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া আহবায়ক ত্রিদীব কান্তি দাশ, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য জ্ঞান বিকাশ চাকমা, জেবুন্নেছা রহিম, সবির কান্তি চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন কান্তি দেওয়ানসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলার আগে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। টুর্নামেন্টে রাঙামাটির ১৩ টি দল অংশ নিয়েছে।

 

বিষেশ অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের খেলাধুলাকে এগিয়ে নিতে রাঙামাটি জেলা পরিষদ সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে। তিনি আরও বলেন, জেলা পরিষদ দীর্ঘ বছর ধরে অনুর্ধ ১৪ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালিয়ে আসলেও পার্বত্য অঞ্চল থেকে ক্ষুদে খেলোয়াড়া তৈরীতে জেলা পরিষদ এবছর থেকে অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। তিনি এইধারা অব্যাহত রেখে আগাম দিন গুলোতেও রাঙামাটি জেলা পার্বত্য জেলা পরিষদ ক্রীড়া অঙ্গনকে সচল রাখতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

 

টুর্ণামেন্ট উদ্ধোধনী খেলায় রাঙামাটির দ্য মর্নিং স্পোটিং ক্লাব বনাম শাপলা যুবকল্যাণ সংঘ দিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে হারায় দ্য মর্নিং স্পোটিং ক্লাবকে হারায় শাপলা যুবকল্যাণ সংঘ একাদশ। তুমুল উত্তেজনা পুর্ণ উদ্বোধনী খেলার প্রথমার্ধে দুই দল তিনটি গোল করতে সক্ষম হয়। খেলার প্রর্থমার্ধের ৭ মিনিটের মাথায় শাপলা যুব সংঘের ৮ নং জার্সি ধারী খেলোয়াড়া আমানুর রশিদ প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় আবারো দ্বিতীয় গোল করে দলকে ২-০ এগিয়ে নিয়ে যায় ৮ নং জার্সি ধারী খেলোয়া আমানুর রশিদ।


পরে প্রথমার্ধের ফিরতি বলে ১৪ মিনিটের মাথায় ১ টি গোল পরিশোধ করে গোলের ব্যবধান কমান দি মর্নিং স্পোটিং ক্লাবের ১০ জার্সি ধারী খেলোয়াড় সিমন চাকমা। এ নিয়ে প্রথমার্ধে ২-১ গোলে মাঠ ছাড়ে দুইদল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ