• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে স্বাধীনতা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2016   Saturday

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শনিবার রাঙামাটিতে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

 

দিবসটি উপলক্ষে শনিবার ভোরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে  শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সকাল ৭টায় বীর শ্রেষ্ট শহীদ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। সকাল সাড়ে ৮টায় রাঙামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে সরকারিভাবে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

 

জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। এসময় পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এছাড়া দুপুরের দিকে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বিকালে কাবাডি প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, রশি টানাটানি ও মহিলাদের ক্রীড়ানুষ্ঠান এবং সন্ধ্যায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ