• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বাঘাইছড়িতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ চাপায় নিহত ১, কাঁচাঘর ক্ষতিগ্রস্ত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2016   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে এফ ব্লক গ্রামে গাছ চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টা দিকে  জড়ো হাওয়া হলে এ গাছ চাপা ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

পারিবারি সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রামের বিজয়গিরি চাকমা (৪৫) মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। এফ ব্লক গ্রামে পৌঁছলে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু  হয়। এতে কিছু বুঝে ওঠার আগে তাঁর উপর একটি সুপারি গাছ ভেঙে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বিকেল সাড়ে পাঁচ টায় সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকরা বিজিয়গিরি চাকমাকে মৃত ঘোষণা করেন। এছাড়া জড়ো হাওয়ায় সারোয়াতলী, বাঘাইছড়ি ও সাজেক ইউনিয়নে কপক্ষে ২০টি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

সাজেক ইউনিয়নে তালছড়া গ্রামে অন্তর বিকাশ চাকমা বলেন, জড়ো হাওয়ায় আমাদের এলাকায় ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশি ছালা উড়ে গেছে বলে তিনি জানান।

 

বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিভ চাকমা বলেন, বিজয়গিরি নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে এফব্লকে তাঁর শরীরে গাছ পড়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ