• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কম্পিউটার বিষয়ে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্যাঞ্চলে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চার মাস ব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।

 

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী সন্মেলন কক্ষে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ধোধন করেন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম। বক্তব্য রাখেন এ প্রকল্পের প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়ুয়া (উপ-সচিব), ত্রিমাত্রিক প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী মোঃ ওমর ফারুক।

 

প্রধান অতিথির বক্তব্যে নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের মধ্যে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পটি অন্যতম একটা প্রকল্প। রাঙামাটিস্থ আইটি ভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ত্রিমাত্রিক, এ প্রকল্পের আওতায় ৩শ জন তরুণ তরুণীকে চার মাসব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে। এ ৩শ জনের মধ্যে বাছাইকৃত ১শ জন তরুণ তরুণীকে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রকল্পের বরাদ্দ রাখা হচ্ছে ৯০ লক্ষ টাকা।

 

তিনি আরও বলেন, এ প্রকল্পটি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে বরাদ্দের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। তিনি প্রশিক্ষণার্থীদেরকে এ প্রশিক্ষণ  থেকে প্রাপ্ত জ্ঞান ঠিকমত কাজের লাগানো জন্য পরার্মশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ