• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2016   Tuesday
no

no

“অধিকার, মর্যাদায়: নারী-পুরুষ সমানে সমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিলাইছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।

 

এনজিও সংস্থা সিএইচটিডিএফ-ইউএনডিপি, সিআইপিডি, টংগ্যা, ব্র্যাক ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন  উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রূপম চাকমা, জাতীয় মহিলা সংস্থার চেয়ার পার্সন রিতা চাকমা, টংগ্যার শিক্ষা প্রকল্প সমন্বয়কারী মানবাশীষ চাকমা ও সিআইপিডি’র মনিটরিং ও ইভ্যালিউয়েশন অফিসার সঞ্চয় দত্ত চাকমা। এর আগে একটি র‌্যালী  বের করা হয়।

 

অপরদিকে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বিলাইছড়ি থানা শাখার উদ্যোগে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে সমাবেবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমিতি বিলাইছড়ি থানা শাখার  সভাপতি অরুনাদেবী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেএসএস বিলাইছড়ি থানা শাখার সভাপতি শুভ মঙ্গল চাকমা। বিলাইছড়ি থানা মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক স্বপ্না তঞ্চঙ্গ্যার  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক উৎপলা চাকমা, জেএসএস নেতা  চন্দ্রলাল চাকমা (রাহুল), শিপু চাকমা, আলোময়তঞ্চঙ্গ্যা, উত্তম চাকমা প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ