• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আর্ন্তজাতিক নারী দিবসে রাঙামাটিতে আলোচনা সভায় বক্তারা
পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পার্বত্যাঞ্চলের আদিবাসী নারীরা জাতিগত সহিংসতা শিকার হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2016   Wednesday

মঙ্গলার রাঙামাটিতে আর্ন্তজাতিক নারী দিবসের তাৎপর্য আদিবাসী নারীদের ভূমি ও মানবধিকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ার কারণে পার্বত্যাঞ্চলের আদিবাসী নারীরা জাতিগত সহিংসতার শিকার হচ্ছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া এবং নারীদের নিরাপত্তা, সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে এসব সহিংসতার ঘটনার শিকার হচ্ছে। এজন্য  পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের লক্ষে পুরুষের পাশাপাশি নারীদেরও সমানভাবে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা হল রুমে আয়োজিত এএলআরডি সহায়তায় এবং সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও  সিএইচটি নারী হেডম্যান-কারবারী নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেলের রাণী য়েন য়েন। সিএইচটি নারী হেডম্যান-কারবারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা।  বিশেষ অতিথি ছিলেন এএলআরডি’র উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নারী বিষয়ক সম্পাদক কল্পনা চাকমা ও নারী নেত্রী টুকু তালুকদার। আলোচনা সভায় তিন পার্বত্য জেলার প্রথাগত নারী হেডম্যান ও কারবারীসহ বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে রাণী য়েন য়েন বলেন, পার্বত্য আদিবাসী নারীরা বৃহত্তর জাতিগোষ্ঠী দ্বারা সহিংসতার শিকার হচ্ছে অপরদিকে নিজেদের সমাজ থেকেও নানান  বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। তিনি প্রথাগত নারী হেডম্যান ও কারবারীদের আদিবাসী নারীদের অধিকার আন্দোলনে সোচ্ছার হওয়ার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ