• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিজু,বিষু,বিহু,বৈসু এবং সাংগ্রাই উদযাপনে লক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2016   Wednesday

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ীদের আগামী ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী প্রধান সামাজিক উৎসব বিজু, বিষু, বিহু, বৈসু এবং সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে বুধবার প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। 

 

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আগামী ১১এপ্রিল শহরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিজু, বিষু, বিহু, বৈসু এবং সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পরিষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সহকারি প্রকৌশলী পরাক্রম চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুুল মনসুর চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, রাঙামাটি ক্ষু নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা, চাঁদ রায়, সুগত চাকমা, সাগরিকা রোয়াজা, মুজিবুল হক বুলবুল ও মৃত্তিকা চাকমা উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী সম্প্রদায়ের প্রধান সামাজিক ও প্রাণের উৎসব বিজু, বিষু, বিহু, বৈসু এবং সাংগ্রাই উৎসবকে আরও প্রাণবন্ত করতে এবং পাহাড়ীদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের মাঝে তুলে ধরতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আগামী ১১এপ্রিল সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলায় বসবাসরত পাহাড়ী সম্প্রদায়ের নিজস্ব পোশাক পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ