• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

৩ দফা দাবীতে রাঙামাটিতে ইউপি সচিবদের অবস্থান ধর্মঘট পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2016   Monday

তিন দফা দাবীতে সোমবার রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ সচিবরা অবস্থান ধর্মঘট পালন করেছেন।

 

রাঙামাটি জেলা প্রশাসকের মূল ফটকের সামনে  জেলার ১০ উপজেলার ইউনিয়ন পরিষদ সচিবরা সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন।  এসময় বক্তব্যে রাখেন ইউনিয়ন পরিষদ সচিব সমিতি  রাঙামাটির শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কিরন জ্যোতি চাকমা ও ভীম রঞ্জন চাকমা প্রমুখ। অবস্থান ধর্মঘট শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি  প্রদান করেন।

 

বক্তারা  বলেন,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে  সারা দেশে ৩ দফা দাবি নিয়ে স্ব-স্ব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে। এসব দাবির মধ্যে  রয়েছে ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন এবং বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত করা, বেতন, বোনাস,আনুতোষিক ল্যামগ্রান্ট প্রাপ্তি বিনোদন ভাতাসহ শতভাগ অর্থ সরকারি কোষাগার  থেকে প্রদান এবং ইউনিয়ন পরিষদ সচিবদের পারিবারিক পেনশন সুবিধা প্রদান করা।

 

বক্তারা  অতিদ্রুত এসব দাবী পূরণ করা না হলে  সারা দেশের ইউপি সচিবেরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ