• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মেয়র আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে রাঙামাটি পৌরসভার নতুন পৌর পরিষদের দায়িত্বভার গ্রহন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2016   Sunday

রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কমিশনাররা রোববার অনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। এ  উপলক্ষে  আয়োজন করা হয় বিদায় ও বরণ অনুষ্ঠান।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু।

 

বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্ণেল তানভির আলম খান, রাঙামাটি  পৌরসভার সাবেক চেয়ারম্যান মাহাবুবুবর রহমান, কাজী নজরুল ইসলাম ও হাবিবুর রহমান। 

 

বক্তব্যে  দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পৌর কমিশনার কালায়ন চাকমা,রোকসানা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি ভূমি কমিশনার ও রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.সোহেল পারভেজ।

 

এর আগে প্রধান অতিথি নবনির্বাচিত মেয়র ও কমিশনাদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী মেয়র ও কমিশনাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরীকে বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি একটি আধুনিক,সুন্দর পর্যাপরিচ্ছন্ন ও নগরবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আগামী ৫বছরে রাঙামাটি পৌসভার কি কি উন্নয়ন দরকার সেগুলোকে মাথায় এনে নতুন পুরাতন মেয়র ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার আহবান জানান। তিনি  বলেন, রাঙামাটি পৌরসভার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখতে এবং পৌরসভার উন্নয়নে প্রয়োজনে সংসদে উপস্থাপন করা হবে।

 

নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন,রাঙামাটি পৌরসভা হবে একটি অস্প্রদায়িক পৌরসভা। সম্প্রদায়িক সম্প্রীতির পৌরসভা হবে রাঙামাটি পৌরসভা। তিনি রাঙামাটি পৌরসভাকে একটি উন্নয়নমূখী পৌরসভা হিসেবে গড়ে  তুলতে পৌরবাসীসহ সকলের সহযোগিতায় কামনা করেন।

 

বিদায়ী মেয়র সাই ফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, বিগত ৫বছরে পৌরসভার উন্নয়নের জন্য সাধ্যমত চেষ্টা করেছেন। এসময় তিনি নতুন মেয়রকে দায়িত্বভার গ্রহনকালে ১৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বুঝিয়ে দেন।

 

বক্তারা বলেন,বিগত দিনে যারা পৌরসভার দায়িত্বে ছিলেন তারা সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে গেছেন। তখনকার প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট এক নয়। বক্তারা পর্যটন শহর রাঙামাটিকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ