• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

সাজেক স্কুল ছাত্রী নিহতের প্রতিবাদে ও ক্ষতিপূরনের দাবীতে সকাল-সন্ধ্যা সড়ক অবোরোধ পালন

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2016   Saturday

রাঙামাটির বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের ডাব আদাম এলাকায় গাড়ী চাপায় স্কুল ছাত্রী নিহতের প্রতিবাদে ও উপযুক্ত ক্ষতিপূরনের দাবীতে শনিবার সাজেক-বাঘাইহাট সড়কের সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হয়েছে। 

 

এদিকে, এ ঘটনা নিয়ে শনিবার বিকালে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে গাড়ী মালিকের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন সাজেক ইউপি’র চেয়ারম্যান অতুলাল চাকমা।

 

সাজেকবাসীর ব্যানারে শনিবার সাজেক-বাঘাইহাট সড়কে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হয়। অবরোধ চলাকালে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, সাজেক-বাঘাইহাট সড়কে অবরোধ চলাকালে  কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

সাজেক ইউপি’র চেয়ারম্যান অতুলাল চাকমা জানান,সাজেক ইউনিয়নের ডাব আদাম এলাকায় গাড়ী চাপায় স্কুল ছাত্রী নিহত হওয়ার ঘটনায় শনিবার সাজেক ইউপি কার্যালয়ে গাড়ীর মালিকের সাথে সমাঝোতা বৈঠক হয়েছে। এতে গাড়ীর মালিকের পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১লাখ ৯০ হাজার টাকা ক্ষতিপূরণের  প্রতিশ্রুতি দেয়। এছাড়া ওই পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে তিন বান্ডিল ঢেউ টিন দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

 

উল্লেখ্য,বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডাব আদাম এলাকায় পর্যটকবাহী একটি মাইক্রোবাস চাপা দিলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্রী ছায়া রাণী চাকমা নিহত এবং তার বড় বোন সবিতা চাকমা(০৯) আহত হয়। এতে ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবী করা হয়েছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ