• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচীর আওতায়
রাঙামাটিতে চার দিন ব্যাপী পিয়ার লিডারদের রিফ্রেশার্স প্রশিক্ষনের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2016   Sunday
no

no

রোববার  থেকে চার দিন ব্যাপী রাঙামাটিতে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচীর আওতায় পিয়ার লিডারদের রিফ্রেশার্স প্রশিক্ষন উদ্ধোধন করা হয়েছে।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টী সাংস্কৃতিক ইন্সটিটিউটে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালেয়র উদোগে অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  ব্র্যাকের প্রশিক্ষক কামরুল ইসলাম, কলমপতি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্য সঞ্জয় কুমার দাশ, সুবর্ণা দাশ। স্বাগত বক্তব্য দেন জুরাছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বীথি চাকমা।

 

এ প্রশিক্ষণে ২টি গ্রুপে ২দিন করে মোট ৪দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ৯৬জন কিশোর কিশোরী প্রশিক্ষণ গ্রহণ করে।

 

প্রধান অতিথির বক্ত্যবে জেলা প্রশাসক বলেন, সরকার প্রচেষ্টা চালালে ইসলাম ও হিন্দু ধর্মের ন্যয় অন্যান ধর্মের ক্ষেত্রেও বিবাহ নিবন্ধন প্রতিষ্ঠা করা সম্ভব। এটি চালু করা গেলে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি শিশু জন্মের পর পরই জন্ম নিবন্ধন যদি সঠিকভাবে করতে পারলেও এটি প্রতিরোধ করা সম্ভব।

 

তিনি আরও বলেন, আমরা যদি বাল্য বিবাহের কুফল সম্পর্কে মানুষকে জানাতে পারি যে বাল্য বিবাহ সমাজকে কতটুকু পিছিয়ে রাখে তাহলে ভবিষ্যতে সমাজ আরো অনেক এগিয়ে যাবে। তিনি বলেন, সচেতন নাগরিক হওয়া আমাদের খুবই জরুরী। আর এই সচেতনতা শুরু হয় কিশোর কিশোরী বয়স থেকেই। সমাজে বাল্য বিবাহ প্রতিরোধে এই কিশোর কিশোরী ক্লাব গুলো গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে বলে আমার বিশ্বাস।

 

জেলা প্রশাসক বলেন, আমরা জানি যে মানুষের জীবনের যে কয়েকটি সময় আসে তার মধ্যে শিশু কাল, কিশোর এবং তরুন ও বৃদ্ধ কাল। প্রত্যোকটি কাল মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের জন্য মানুষের শৈশব অবস্থা এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিশোর বয়সটা বেশী গুরুত্বপূর্ন কারণ তারা কিশোর কিশোরী বয়সে নিজেদেরকে অনেকটা বড় ও স্বাধীন মনে করে। কিন্ত এই স্বাধীনতা ভোগ করতে গিয়ে তারা সামাজিক শৃংখলা থেকে বের হয়ে যেতে পারে।

 

সাধারনত এই বয়সেই কিশোর কিশোরীদের মধ্যে নেশা খাওয়াটা শুরু হয়। এদের বিষয়ে যদি আমরা সচেতন না হই এই নেশার গ্রাস ছোঁবল মেরে কিশোর কিশোরীদের মেরুদন্ডহীন করে ফেলবে ভবিষ্যতে আর কখনোই তারা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে না।

 

তিনি বলেন, কিশোর কিশোরীররাই আমাদের দেশের সু-ভবিষ্যৎ নাগরিক এবং এই ভবিষ্যৎ নাগরিকদের আমরা যদি সঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পরবে।

 

তিনি এই প্রশিক্ষণের সফলতা কামনা করে আরও বলেন, সরকারের প্রচেষ্টায় এ কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে আমাদের সমাজে  সচেতনতা এবং তাদের নিজেদের পথচলাকে সুন্দর ও সুগম করে তুলতে পারবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ