• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদকে সংবর্ধনা দিল পৌরবাসী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2016   Sunday

চট্টগ্রাম বিভাগের রাঙামাটিসহ ১৫টি পৌর সভা নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা রোববার শপথ গ্রহন করেছেন।

 

এদিকে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে পৌর পরিষদ শপথ গ্রহনের পর রাঙামাটিতে  পৌছলে তাদরেকে সংবর্ধনা  দিয়েছে পৌরবাসী।

 

জানা  যায়, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৫টি পৌর সভার  নির্বাচিত  ১৫ জন মেয়র, ১৩৫ জন সাধারন কাউন্সিলর  ও ৪৫ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন। এসময়  চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তীর সঞ্চালনায় শপথগ্রহন অনুষ্ঠানে  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার  শংকর রঞ্জন সাহা, সৈয়দা সারোয়ার জাহান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ।

 

এদিকে শপথ গ্রহণ শেষে রাঙামাটি পৌর সভার নবনির্বাচিত মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী তার পৌর পরিষদকে নিয়ে রাঙামাটি শহরে প্রবেশ করলে মানিকছড়ি এলাকায় পৌছলে দলীয় নেতাকর্মীসহ পৌরবাসী তাকে  ফুলেল শুভেচ্ছা জানান। পরে পৌর পরিষদকে  বরণ  নিয়ে একটি বিশাল মোটর শোভাযাত্রাসহকারে তাদেরকে রাঙামাটি শহরে নিয়ে আসা হয়। 

 

এরপর পৌর মেয়র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার ও দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর পুষ্পমাল্য অর্পণ করেন।  পরে  মেয়র দলীয় কার্যালয়ে  গেলে তাকে শুভেচ্ছা জানান সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার। এসময় জেলা আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারন জনসাধারনের উপস্থিতি ছিলেন।

 

নবনির্বাচিত পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি পৌরসভা হবে দলমত নির্বিশেষে সকলের। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের কল্যাণেই তিনি কাজ করে যাবেন।

 

তিনি আরও বলেন, পৌরবাসীর সেবা করতে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি তার দল আওয়ামীলীগ ও রাঙামাটি পৌরবাসীসহ সকলের কাছে কৃতজ্ঞ। তিনি চেষ্টা করবেন সকলকে নিয়ে একটি জনবান্ধব সুন্দর পৌরসভা উপহার দিতে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ