• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করতে
তথ্যমন্ত্রী আজ রাঙামাটি সফরে আসছেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2016   Thursday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাঙামাটিতে আসছেন তথ্য মন্ত্রনালয়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। 

 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তথ্যমন্ত্রী হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ আর আর এভিয়েশনের হেলিকপ্টারযোগে রাঙামাটির উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন। সকাল সৌয়া ১১টার দিকে তথ্যমন্ত্রী রাঙামাটি সার্কিট হাউসস্থ হেলিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে।

 

এরপর সকাল সাড়ে ১১টায় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে তথ্যমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রাঙামাটি সার্কিট হাউসস্থ হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেবেন।


এদিকে একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি রাঙামাটিতে আসছেন।

 

এছাড়া উন্নয়ন বোর্ডের এ বর্নাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।


বোর্ডের দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৯টায় বর্নাঢ্য র‌্যালী, মাউন্টেন বাইক প্রতিযোগিতা আলোচনা সভা, বিকালে আতজবাজি ও ফানুজ উড্ডয়ন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ