• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বান্দরবানের ব্রিগেড কমান্ডার নকিব আহমেদ চৌধুরীকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2016   Wednesday

বান্দরবানে ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মঙ্গলবার মেঘলাস্থ হলিডে-ইন এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ সফিকুর রহমান,পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা.অনুপ দেওয়ান,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, বান্দরবান সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক থানজামা লুসাই,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ।

 

অনুষ্ঠানে রুমা,আলীকদম ও বান্দরবানে জোনের জোন কমান্ডারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কমান্ডার নকিব আহমেদ চৌধুরীর সু-স্বাস্থ্যও দীর্ঘায়ু কামনা করে উপহার সামগ্রী প্রদান করেন বিভিন্ন সংগঠন।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অস্ত্র নয় ভালবাসা এবং আলাপ আলোচনার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তি স্থাপন করেছেন।


প্রতিমন্ত্রী আরও বলেন আজকের সম্বর্ধিত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী ও অস্ত্র নয় তার ভালবাসা,শ্রম ও প্রজ্ঞার মাধ্যমে পার্বত্য বান্দরবানের সর্বস্ত্রের জনগনের মন জয়করতে পেরেছেন বিধায় আজকে বান্দরবানের জনগন তাকে বিদায় নয় তাকে আপন করে নিয়ে শ্রদ্ধা এবং ভালবাসায় ভরে তুলছে।


প্রতিমন্ত্রী বলেন বান্দরবানের মাটি যেমন উর্বর,বান্দরবান বাসীর মনও উর্বর। শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সর্ব ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ