• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের ৭০তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2014   Thursday

 

পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতা ও সংবাদপত্রের পথিকৃৎ পার্বত্য অঞ্চলের সর্বপ্রথম পত্রিকা সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের ৭০ তম জন্মদিন বৃহস্পতিবার পালিত হয়েছে।রাঙামাটি শহরের তবলছড়ির রোডস্থ বাসভবনে দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের জন্মদিনের কেক কাটেন। এ সময় জন্ম দিনের শুভ কামনা করে তাঁর উত্তোরোত্তর সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করে মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া করা হয়।অনুষ্ঠানে সম্পাদকের পরিবারের সদস্য ছাড়াও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক মোঃ আলী, সিএইচটি নিউজ টুয়েন্টি ফোরের সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস, এম শামসুল আলম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সৈয়দ মাহাবুব আহাম্মদ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার প্রতিনিধি ছত্রং চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার, এটিএন বাংলার প্রতিনিধি পুলক চক্রবর্তী, আব্দুল ফকির মাজারের ওরশ কমিটির সম্পাদক আব্দুস ছাত্তারসহ রাঙ্গামাটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় রাঙামাটি সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, অর্থ সম্পাদক লিটন শীল, শিশির দাশ, ইয়াছিন রানা সোহেল ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ দিকে সন্ধ্যায় দৈনিক গিরিদর্পণ কার্যালয়ে এসে মানব উন্নয়ন ও যুব কো-অপারেটিভ সোসাইটি রাঙামাটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ফুলের তোরা দিয়ে এ,কে,এম মকছুদ আহমেদকে তাঁর  জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া আওয়ামী মৎস্য জীবিলীগ জেলা শাখার সভাপতি উদয়ন বড়ুয়া ও বিশিষ্ট ক্রীড়াবিদ নির্মল বড়ুয়া মিলন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অতিথিবৃন্দ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর হাতে ফুল দিয়ে কুশর বিনিময় করেন।

 

জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অতিথিরা বলেন, সাংবাদিক সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ পার্বত্য এলাকার বিভিন্ন প্রতিকুলতার মাঝেও সংবাদপত্র জগতে যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য ও প্রশংসনীয়।পার্বত্য এলাকার পাঠকদের জন্য তিনি পত্রিকা প্রকাশ করে এলাকার সামাজিক ও মানুষের কল্যানে কাছ করে চলেছেন। তিনি নিজে যেমন কাজ করে গেছেন তেমনি তাঁর উত্তরসুরিদেরও সে পথে পরিচালিত করছেন। তথ্য যাচাই বাচাই করে সাংবাদিকতার নিয়ম অনুসরন করে তার পত্রিকা তিনি প্রকাশ অব্যহত রেখেছেন। এজন্য তিনি সকলের কাছে অনুকরনীয়। আগামীতেও যাতে এ ধরনের আয়োজন হয় সে প্রত্যাশা ব্যক্ত করে অতিথিরা দৈনিক গিরিদর্পণ সম্পাদকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জন্মদিনের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে করেন। তিনি বলেন, মানুষের আর্শীবাদ ও সহযোগিতায় আজো টিকে আসি। সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ প্রকাশ করে অনেক সংবাদকর্মী সৃষ্টি হয়েছে। তারা আজ পার্বত্য অঞ্চল ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে অনেক সাংবাদিক নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এটা অনেক বড় পাওয়া। অন্তত মানুষের কল্যাণে তারা এখন কাজ করছেন।তিনি বলেন, আমার সাংবাদিকতা শুরু হয় দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে। সেই পত্রিকা আমাকে স্বীকৃতিস্বরূপ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক স্মৃতিপদক প্রদান করেছে। মাদার তেরেসা, শান্তিপদকসহ স্বর্ণপদক দেয়া হয়েছে পার্বত্য অঞ্চলে সংবাদপত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ।তিনি বলেন, এই স্বীকৃতি আমার নিজের নয়। এটা পুরো পার্বত্য অঞ্চলের শান্তিকামী মানুষের। যাদের শান্তি প্রত্যাশা পুরণের জন্য এখনো নিজেকে নিয়োজিত রেখেছি। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন শান্তি জন্য কাজ করে যাবো। এদিকে বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে দৈনিক গিরিদর্পণ কার্যালয়ে এসে সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ