• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

লামায় পৌর নির্বাচনে প্রচারণায় শেষ মূহুর্তে মেয়র প্রার্থীদের ব্যস্ত সময় অতিবাহিত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2015   Monday

লামা পৌরসভা নির্বাচনে শেষ মূহুর্তে আওয়ামীলীগ ও বিএনপি’র প্রচারণা জমে উঠেছে । নির্বাচন আচরণ বিধি মতে সোমবার প্রচারণার শেষ দিন।

 

শেষ দিনে লামা বাজারে সকল প্রার্থী ও তাদের সমর্থকরা জাকজমাট প্রচারণায় অংশ নেয়। পোষ্টার, মাইকিং, গনসংযোগ এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন মেয়র প্রার্থী ও কাউন্সিলররা। চলমান প্রচার প্রচারণায় যোগ হয়েছে ভিন্নমাত্রা।

 

বিকাল ৩টায় নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে দলের নেতা কর্মীরা ভোট চান লামা বাজারের ব্যবসায়ীদের কাছে। এসময় মেয়র প্রার্থীর সাথে প্রচারণায় অংশ নেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, থুইনিমং মার্মা, কৃষক নেতা খগেশপ্রতি চন্দ্র খোকন, পৌর যুবলীগ সভাপতি মোঃ তৈয়ব আলী, ক্যাজা মার্মা, সঞ্জীব রক্ষিত সহ প্রমূখ। লামা বাজার গণসংযোগ শেষে মীম ফিলিং স্টেশনে এক মতবিনিময় সভায় যোগ দেয় প্রার্থী ও সমর্থকরা।

 

অপরদিকে বিএনপি’র মেয়র প্রার্থী আমির হোসেন ধানের শীষ প্রতীকে সবার কাছে ভোট চায়। সকালে ৫নং ওয়ার্ডের কুড়ালিয়া টেক, রাজবাড়ি, কলিঙ্গাবিল, লামা মুখ, দুপুরে কাটাপাহাড়, সাবেক বিলছড়ি, কলিঙ্গাবিল মার্মা পাড়া, বিকালে লাইনঝিরি, ছাগলখাইয়া, শিলেরতুয়া, হরিণঝিরি এলাকায় গণসংযোগ করে সন্ধ্যায় লামামুখ বাজারে মতবিনিময় করেন।

 

তাছাড়া রাতে লামা বাজারে গণসংযোগ শেষে মতবিনিময় করার কথা রয়েছে। এসময় বিএনপি’র নেতা, কর্মী ও সমর্থকরা সাথে ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ